ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আইনজীবী ভবনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. শহিদুল্লাহ (২) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাড. ওয়াহিদ্দুজ্জামান দিপু, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. নাসির উদ্দীন খাঁন সম্্রাট, আব্দুস সালাম খাঁন, আনিসুর রহমান খাঁন, অ্যাড. গোলাম মাওলা, অ্যাড. এবিএম সেলিম প্রমুখ। প্রধান অতিথি এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, খালেদা জিয়ার মুক্তি মানেই সংবাদ পত্রের স্বাধীনতা রক্ষা। সম্মেলন শেষে ৫টি পদে জেলা আইনজীবী ফোরামের নির্বাচিতদের নাম ঘোষণা করেন অতিথিরা। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে অ্যাড. আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাধারন সম্পাদক অ্যাড. আশরাফুল আলম, যুগ্ন সম্পাদক অ্যাড. মোস্তফা জামান ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. আকবর আলী। নির্বাচনে ১৫৯ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী হিসেবে ছিলেন, অ্যাড. আক্তারুজ্জামান ও অ্যাড. লুৎফুন্নেছা।
