ঢাকাWednesday , 12 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

admin
February 12, 2020 10:02 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জিম উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বুধবার (১২) ফেব্রæয়ারি স্কুলের সামনের রাস্তায় মাটি বহনকারী একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে ঘাতক ট্রাক্টরের চালককে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।