কলারোয়া অফিস : কলারোয়ায় ৩শ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন নামে একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী আলম উপজেলার কাকডাঙ্গা গ্রামের নুর আলী গাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এস আই রাজ কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি আলমগীরকে গ্রেফতার করেন। আসামি আলমগীরকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
