প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম এবং সাধারণ সম্পাদক বিটিভির জেলা প্রতিনিধি ও চেয়ারম্যান মো. মোজাফ্ফর রহমানসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি জি এম নূর ইসলাম বলেন, প্রেসক্লাবকে সাতক্ষীরার গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে তার কমিটি কাজ করছে। সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে প্রেসক্লাব সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। তিনি সাংবাদিকতার মত মহান পেশার সাথে যারা যুক্ত হবেন তারা যেন কোনো ধরনের অসৎ কর্মে জড়িত না হন সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রেসক্লাব সাংবাদিকদের অভিভাবক প্রতিষ্ঠান উল্লেখ করে জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মধু প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে তার সংগঠন সব ধরনের সহযোগিতা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জি এম নূর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সাংবাদিক দিলীপ কুমার দেব, শামীম পারভেজ, শহিদুল ইসলাম, আব্দুল আলিম ও ফারুক রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মধু, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রস, সাধারণ সম্পাদক এসএম মহিদার রহমান, মো: মোশাররফ হোসেন আব্বাস, খন্দকার আনিছুর রহমান, মো: আবিদুল হক মুন্না, মো: আব্দুল গফুর, বোরহান উদ্দীন বুলু, স.ম তাজমিনুর রহমান টুটুল মো: ফিরোজ হোসেন, প্রোফেসর রজব আলী, মো: জিয়াউর রহমান, স.ম মসিউর রহমান ফিরোজ, জিএম সোহরাব হোসেন, খান নাজমুল হুসাইন, মো: আবুল হোসেন, এম এ নেওয়াজ মিনালসহ সকল সদস্যবৃন্দ।
