ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা পরিসংখ্যান অফিসের বাস্তবায়নে জন শুমারি ও গৃহগণনা ২০২০ এর সুপারভাইজার এবং গণনাকারী/তালিকাকারী নিয়োগে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার কাশিমাড়ী ও ভুরুলিয়া সহ ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে উপরে উলে¬খিত পদে নিয়োগের জন্য শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেয়া হয়। গত ৩০ জানুয়ারি উপজেলা পরিসংখ্যান অফিস অন্যান্য ইউনিয়নের মত কাশিমাড়ী ইউনিয়ন এর ও নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নেয়া হয়। এরপর গত ৯ ফেব্রæয়ারি উপজেলা পরিসংখ্যান অফিসের ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগের জন্য ফলাফল প্রকাশিত হয়। ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত ফলাফলে দেখা যায় চূড়ান্ত তালিকায় কাশিমাড়ী ইউনিয়ন এর সুপারভাইজার পদে ৩ জনকে এবং তালিকা কারি/গণনাকারী পদে ১৯ জনকে চূড়ান্ত ভাবে নিয়োগ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায় নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত না মেনে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞাপ্তির কোন শর্ত না মেনেই এ জনশুমারী ও গৃহগননা প্রার্থীদের স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নতুন করে নিয়োগ বোর্ড গঠন করতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
