ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধনে এমপি রুহুল হক ‘আপনাদের উত্তম সেবা প্রদানই আমাদের মূল লক্ষ’

admin
February 11, 2020 9:59 pm
Link Copied!

কালিগঞ্জ/আশাশুনি প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে’র রোগী বহনকারী নতুন অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে নলতা ওরছ শরীফের আখেরি মোনাজাত শেষে প্রধান অতিথি হিসেবে তিনি তার অফিস ভবনের সামনে ফিতা কেটে অ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করে তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক এ অ্যাম্বুলেন্সটি আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার-আমার জন্যে অতি গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি একটি রাষ্ট্রীয় সম্পদ। একে রক্ষা করার দায়িত্বও আমাদের। আপনাদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে’র সেবার মান বাড়াতে বিকল যন্ত্রপাতিগুলো পুনরায় স্থাপন করার প্রক্রিয়া শেষ হয়েছে। এক ঝাঁক অভিজ্ঞ চিকিৎসককে নিয়োগ দেওয়ার ফলে হাসপাতালটি আবার নতুন উদ্যমে পরিচালিত হচ্ছে। আপনাদের উত্তম সেবাই আমাদের মূল লক্ষ।
এসময় উপস্থিত ছিলেন ডা. সুদেষ্ণা সরকার, ডা. সউদ বিন খায়রুল আনাম, ডা. সাইফুল ইসলাম, ডা. দীপন বিশ্বাস, রোকনুজ্জামান চৌধুরি মিলন, ঢালী সামছুল আলম, এসএম সাহেব আলী, তৌসিকে কাইফুসহ সাংবাদিক ও অফিস স্টাফবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।