শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার মাঠে শত ভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত পাড়া ঘোষণা এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ও নিরাপদ পানি ব্যবহার বিষয়ে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় গ্রামের মানুষকে সচেতন করার লক্ষে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) অনুষ্ঠানে আটুলিয়া ইউপির ১ নং ওয়ার্ড সদস্য সোয়েদ কামাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার মো: ইকরামুল কবির। সভাটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সভাপতি শিরিন সীমা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
