দেবহাটা প্রতিনিধি: জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দেবহাটার গাজীরহাট বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের জন্য আধুনিক মানের যাত্রী ছাউনি উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান।
সোমবার বিকাল ৪টার জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের দিকনির্দেশনায় ফিতা কেটে যাত্রী ছাউনি উদ্বোধন করেন। সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের গাজীরহাট বাসস্টান্ডে পুরাতন যাত্রী ছাউনি ভেঙে আধুনিক মানের যাত্রী ছাউনি নির্মাণ করায় প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন এলাকাবাসী সহ সুধী সমাজ।
যাত্রী ছাউনি উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, আবুল কাশেম, ফাতেমা রহমান, ঠিকাদার খাইরুল ইসলাম বাবু, যাত্রী ছাউনির সুবিধা ভোগী মহিদুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
