ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ধর্ষণ চেষ্টার অভিযোগ

admin
February 8, 2020 9:11 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ভিটে বাড়ির ৩ শতক জমি বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেবর ও বোন জামাইয়ের বিরুদ্ধে ভাবী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত আছে। স্থানীয়রা জানিয়েছেন, এ পরিবারটিতে ভিটে বাড়ির সম্পত্তি নিয়ে ভাই-ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। নিরপরাধ দেবর ও বোন জামাইকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগটি এনেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির হাচিমপুরে প্রয়াত বিলায়েত সানার ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। বিলায়েতের মৃত্যুর পর মেজ ছেলে আব্দুল খালেক তাদের বসত বাড়ির ১৪ শতক সম্পত্তির ৩ ভাগের একভাগের অংশীদার। কিন্তু সে তার ফুফুর নিকট থেকে ৩ শতক জমি স্ত্রী মিনারার নামে ক্রয়কৃত সম্পত্তি বসত বাড়ির মধ্যে দাবি করলে ৩ ভাই ও বোনের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এ নিয়ে ১৪৪ ধারাসহ আদালতে একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তৃতীয় পক্ষের ইন্ধনে ও খালেকের স্ত্রীর অনূঢ় আপত্তির কারণে বিরোধের সমাধান সম্ভব হয়নি। সর্বশেষ শুক্রবার রাত ১ টার দিকে কথিত ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে খালেকের স্ত্রী ছোট দেবর আব্দুল মালেক ও বোন জামাই আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।