ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা ধরাছোঁয়ার বাহিরে

admin
February 8, 2020 9:20 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: বরজ থেকে পান ছেঁড়ার অভিযোগে স্কুল ছাত্র (১৩) এক শিশুকে নির্যাতন পরবর্তী দীর্ঘ সময় আটকে রেখে জখম করার বিষয়ে এখনও দেবহাটা থানায় মামলা হয়নি। তবে থানা পুলিশ বলছে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ না দেয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি। শনিবার দুপুরে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঐ শিশুটিকে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, খেলার ছলে বাড়ির পাশের নারিকেলী গ্রামের মহাদেব সরকারের ছেলে সমর সরকারের পানের বরজ থেকে পান তুলে নিয়ে যায়। পরদিন ঈদগাহ বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নানের প্রলোভনে পড়ে যায় শিশুটি। ঐ ব্যবসায়ী টাকার প্রলোভন দেখিয়ে মোস্তাফিজুরকে রোজ পান তুলে তাকে দিতে বলে। এরপর শুক্রবার আবারও পান আনতে গেলে শিশুকে হাতে নাতে ধরে ফেলে বরজ মালিক সমর সরকার। এরপর নির্যাতন করে স্থানীয় ইউপি সদস্য জগন্নাথ মেম্বরের নিকট হস্তন্তর করে। শিশুর পরিবার তাকে সখিপুর হাসসপাতালে ভর্তি করে।
শিশু নির্যাতনকারী পান বরজের মালিক সমর সরকারের কাছে জানতে চাইলে তিনি নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, পুলিশের পক্ষ থেকে আহত শিশুটির পরিবারকে থানায় এসে অভিযোগ দেয়ার কথা বলা হলেও তারা এখনও কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।