ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

admin
February 8, 2020 9:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেগম জিয়ার কারা বন্দির ২ বছর পূর্তিতে জেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, বিএনপি নেতা শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল খালেক, শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, সালাহ উদ্দীন লিটন, ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শুক্রবার তার কারাবাসের দুই বছর পূর্ণ হয়েছে। অসুস্থতার কারণে বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বক্তারা আরো বলেন, অসুস্থ খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং বিএনপিকে নির্মূল করার চেষ্টা চালানো হচ্ছে। বক্তারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।