দরগাহপুর প্রতিনিধি: আশাশুনির রামনগরে সাকিব স্টোর’র উদ্বোধন ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকালে দরগাহপুর ইউনিয়নের রামনগর বাজারে সাকিব স্টোরের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে নাথ পেশ করেন রামনগর সরদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মো. মাসুম বিল্লাহ। স্থানীয় মসজিদের মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলোয়াত, আজান, গজল ও কিরাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। বাজার সেক্রেটারি এ.টি.এম গফফার’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন স.ম জাকির হোসেন, শেখ মতলুবুর রহমান, ডা. রফিকুল ইসলাম, শামসুর সরদার, আনোয়ার হোসেন, কামাল হুসাইন লাভলু, শেখ হিজবুল্লাহ, শেখ রবিউল ইসলাম, এসএম সাইদুল ইসলাম প্রমুখ। সবশেষে ফিতা কেটে সাকিব স্টোরের শো’রুম উদ্বোধন করা হয়।
