ঢাকাFriday , 7 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

admin
February 7, 2020 10:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্ শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সাতক্ষীরায় যথাযথভাবে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক দেবাশিস সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রবেশন অফিসার সুমনা শারমিন, তানজির খান, প্রতিবন্ধী আবুল কালাম আজাদসহ রিশিল্পী ও সিডো সংস্থার প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মিজানুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।