শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সুশীলন নবযাত্রা, নবলোক, কারিতাস এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম আতাউল হক দোলন। নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন প্রভাষক সাইদুজ্জামান সাইদ, খালেদা আইয়ুব ডলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা, শাহিনুল ইসলাম ভবতোষ কুমার মন্ডল, মাও. ফারুক হোসেন, আব্দুর রহিম, জি এম আকবর কবির, দেবী রঞ্জন মন্ডল, হাফিজুর রহমান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সাংবাদিক বৃন্দ। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় উপকরণ ক্রয়, রাস্তাঘাট মেরামত, বাধ নির্মাণসহ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সিআরএ তৈরি এবং অনুমোদন বিষয়ে আলোচনা হয়।
