শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবু’র আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) পরিষদ মিলনায়তনে সদর ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু এর সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে শ্যামনগর সদর ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও ক্রীড়া সংগঠন সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এসময় জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে আবেগ ঘন হয়ে পড়েন। এবং কর্মসূচীতে অংশগ্রহণ করায় তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য রাখেন আব্দুল হাই সিদ্দিকী, ইয়াসিন আলী চৌধুরী, নূর মোহাম্মদ তেজারত, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নজরুল ইসলাম, কৃষ্ণানন্দ মুখার্জি, শিক্ষক আব্দুস সাত্তার, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ।
