নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া নাটক ‘সাগর পাড়ের গল্প’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) বিকেলে রতনপুর ফুটবল মাঠে নবযাত্রা প্রকল্প, বিশ্ব খাদ্য কর্মসূচি এর সহযোগিতায় এবং রতনপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ইউপি সদস্য সেলিম আহম্মেদ প্রমুখ। মহড়ায় ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি, ঘূর্ণিঝড়ের সময় করণীয় এবং ঘূর্ণিঝড় পরবর্তীতে পূর্বের অবস্থানে ফিরে আশা নিয়ে বাস্তব চিত্র প্রদর্শিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
