ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাঠদান করলেন তালার ইউএনও

admin
February 5, 2020 10:55 pm
Link Copied!

তালা প্রতিনিধি: বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতাসহ নানা বিষয়ের ওপর ক্লাস নিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে তিনি তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ পরিদর্শনে যান এবং সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী ক্লাস নেন। এ সময় তিনি শ্রেণি কক্ষে পাঠদানের পদ্ধতি এবং শিক্ষার্থীদের মেধা সম্পর্কে খোজ খবর নেন। শিক্ষার্থীদের সাথে সরকারি কথা বলে লেখাপড়ার মান সম্পর্কে পরোক্ষ করেন তিনি। এছাড়া তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি একজন আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের শিক্ষনীয় বিষয়াদির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বিদ্যাপীঠের স্যানিটেশন ব্যবস্থা, ওয়াশ রুম ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও তদারকি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।