ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

admin
February 4, 2020 9:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিভি নাট্যকর জিএম সৈকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি জিএম স্পর্শ, সমাজসেবা অফিসার অধির কুমরা গাইন, মাহমুদুল হক লাভলুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য রুগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। একই সাথে চোখের ছানি রোগী সনাক্ত করে তাদের অপারেশনের জন্য বাছাই করা হয় ক্যাম্প থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।