প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ৫ ফেব্রæয়ারি বিকেল ৩ টায় প্রেসক্লাবের হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ তারিখ বিকেল ৩টায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতায় আপনার প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রতিযোগিতা সমূহ: গ্রæপ- ক : প্লে থেকে দ্বিতীয় শ্রেণি, গ্রæপ- খ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, গ্রæপ- গ: ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি। রচনা প্রতিযোগিতা: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বি:দ্র: প্রতিযোগীদের শুধুমাত্র আর্ট পেপার/সাদা কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য উপকরণ সাথে আনতে হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
