দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নব গঠিত উপজেলা কৃষক লীগের পরিচিতি, মুজিব শত বর্ষ উদযপন ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষক লীগের আহŸায়ক নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম-আহŸায়ক আব্দুর রব লিটু ও সদস্য সচিব আব্দুল্লাহ হীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন প্রভাষক হেদায়েতুল ইসলাম, সামছুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কাশেম, আব্দুল হান্নান, মিজানুর রহমান মিন্নুর, লোকমান কবির, আবু তাহের প্রমুখ। উপস্থিত ছিলেন গোলাম মঈনুদ্দীন, আব্দুল আলিম, আরশাদ আলী সহ উপজেলা কৃষক লীগের আহŸায়ক কমিটির নেতৃবৃন্দ।
