নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস সম্পর্কে তথ্য প্রদান এবং এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোয়াজ আবরার। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলের সম্মিলিত সাবধানতা ভাইরাসটিকে প্রতিরোধ করা সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ওয়াশ দিয়ে ভালভাবে হাত ধুতে হবে, ঘন ঘন পানি পান করতে হবে, সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, মাংস পর্যাপ্ত সিদ্ধ করে খেতে হবে, এবং যথাসম্ভব গণ পরি বহন এড়িয়ে চলতে হবে। তিনি আরও বলেন, গরু, ছাগল ও মুরগির মাংস বিক্রির স্থানের বর্জ তাৎক্ষণিক ভাবে পরিষ্কার করতে হবে। মুরগির খামারে জৈব নিরাপত্তা জোরদার করতে হবে এবং সংক্রমন না ঘটতে পারে এমন নিরাপত্তা নিয়ে খামারে প্রবেশ করতে হবে। সভায় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রাণী ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, চেয়ারম্যান আজিজুর রহমান, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, শফিকুল ইসলাম, ডা. মনোজিত মন্ডল, মিরাজ হোসেন খান, কামরুল ইসলাম, অফিসার শামসুন্নাহার, নয়ন কুমার সাহা, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, এসএম গোলাম ফারুক, শেখ শাওন আহমেদ সোহাগ, শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, এম. হাফিজুর রহমান শিমুল প্রমুখ। সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
