ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছার সাবেক স্কুল শিক্ষিকা নাজমা বেগম আর নেই

admin
February 4, 2020 9:25 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বাটকেখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম মঙ্গলবার বেলা ১২ টায় নিজ বাসভবন শহরের ইটাগাছায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ইটাগাছা এলাকার মৃত রহমতুল্লাহ গাজীর স্ত্রী ও ঢাকার গাজীপুর মেট্রো পুলিশের উপ-কমিশনার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ (জাহিদ) এর মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।