ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

admin
February 4, 2020 9:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: কৃষি বান্ধব সরকারের যুগোপযোগী ও আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের মাঝে জনপ্রিয় করণের লক্ষ্যে আশাশুনিতে ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রæয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জিকেবিএসপি প্রকল্পের আওতায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলা উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, রাজিবুল হাসান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সেলিম সুলতান, আব্দুল হান্নান প্রমুখ। অতিথিবৃন্দ মেলায় অংশ গ্রহণকারী ২২টি স্টল পরিদর্শন করেন।
৪, ৫ ও ৬ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মানিকখালী সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।