ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কিমিটির সভা অনুষ্ঠিত

admin
February 3, 2020 9:19 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ‘সাতক্ষীরা প্রেসক্লাব’র নাম ব্যবহার করে স্থানীয় দুটি পত্রিকায় কথিত নির্বাহী কমিটির সভা আহŸান ও অনুষ্ঠিত হয়েছে মর্মে দেখানো হয়েছে। যেখানে কোথায় সভাটি অনুষ্ঠিত হল বা কারা উপস্থিত ছিল এমন কোনো তথ্য নেই। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সাংবাদিকদের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য এবং সাংবাদিকদের পদচারণায় এখন মুখরিত। প্রেসক্লাব এখন সাতক্ষীরার মানুষের সার্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং প্রেসক্লাব নিয়ে কেউ ষড়যন্ত্র বা চক্রান্ত করলে প্রেসক্লাবের সদস্যরা সমুচিতভাবে তার জবাব দেবে। প্রেসক্লাব নেতৃবৃন্দ একই সাথে হুশিয়ারী উচ্চারণ করেন যে, প্রেসক্লাবের একটি নিজস্ব গঠনতন্ত্র আছে।
এর বাইরে প্রেসক্লাবকে কোনো ব্যক্তির তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিগণিত করার চেষ্টা করা হলে তাদেরকে চিহ্নিত করে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাকক্ষে রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্্ফর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব। নির্বাহী সদস্য আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন।
সভায় ২২ জানুয়ারি কার্যনির্বাহী কমিটি গঠনের পর সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষ যারা প্রেসক্লাবে এসে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সভায় ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বনভোজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসক্লাবে সদস্য পদ পেতে আগ্রহীদের নিয়ম অনুযায়ী আবেদন আহŸান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।