ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুর ইউপি চেয়ারম্যান মিরাজ আলীর শাশুড়ি আর নেই

admin
February 3, 2020 9:28 pm
Link Copied!

দরগাহপুর প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলীর শাশুড়ি ও দরগাহপুর গ্রামের মৃত শেখ মহিনুর রহমান মন্টুর স্ত্রী মনোয়ারা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। সোমবার দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজ পরিচালনা করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাও. শেখ আব্দুল হান্নান ও মোনাজাত পরিচালনা করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.শেখ মনিরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।