আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৭ কেন্দ্রে ৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় আশাশুনির ৭ পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, এসএসসি বাংলা পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ কেন্দ্রে মোট ৫০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। বুধহাটা কেন্দ্রে মোট ৭১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন, বড়দল কলেজিয়েট কেন্দ্রে মোট ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ও বিছট কেন্দ্রে মোট ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিল। তবে দরগাহপুর কলেজিয়েট কেন্দ্রে মোট ৫৫৯ জন পরীক্ষার্থীর সকলেই অংশ গ্রহণ করে। অপরদিকে, দাখিল কুরআন মাজিদ পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ৬৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪৩ জন ও গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩ জন। আশাশুনির ৭ টি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট ৩,৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৩,৬০১ জন। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহসহ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিসারবৃন্দ।
