শ্যামনগর অফিস: শ্যামনগরে গাবুরার সাবেক ইউপি চেয়ারম্যান জি এম নওশের আলী (৮৫) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি রবিবার (২ ফেব্রæয়ারি) বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম শফিউল আযম লেলিনের পিতা। আজ ৩ ফেব্রæয়ারী সোমবার বেলা ১১ টায় গাবুরা গাইনবাড়ী হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
