ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশুদের সুশিক্ষার জন্য সকলকে আন্তরিক হতে হবে : পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

admin
February 2, 2020 9:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ০২ ফেব্রুয়ারি রবিবার রোজ গার্ডেন স্কুল প্রাঙ্গণে সকাল ৯ টায় এক আনন্দঘন পরিবেশে সারাদিন ব্যাপী বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরকে শিশুদের সুশিক্ষার জন্য আন্তরিক হতে বলেন। বীর মুক্তিযোদ্ধা মো: আনছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, কেশবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লাইলা আফরোজা ডালিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের সহকারী পরিচালক ও হেড ম্যাডাম লাভলী আনোয়ার, শিক্ষিকা তাসলিমা খাতুন বিউটি, নাছিমা খাতুন, হামিদা খাতুন খুশি, ফাহমিদা আলম মৌ, রওশন জাহান শিরি, মনিরা খাতুন, সকল অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বিকালে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চাঁদের হাটে পরিণত হয় ও সকলকে খুব আনন্দ দেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক ও প্রধান শিক্ষক এস এম আনায়ার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।