ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মুজিববর্ষ উপলক্ষ্যে জনতা ব্যাংকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
February 2, 2020 9:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর” স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার তালায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে জনতা ব্যাংক। এ উপলক্ষ্যে রবিবার (২ ফেব্রæয়ারি) সকালে জনতা ব্যাংক তালা শাখার উদ্যোগে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনতা ব্যাংকের এরিয়া প্রধান মো. জাকির হোসেন। এ সময় জনতা ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, জাতপুর পুলিশ ক্যাম্পের এএসআই মো. আলাউদ্দীন, সাংবাদিক নজরুল ইসলাম, বিএম জুলফিকার রায়হান, আকবর হোসেন, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জনতা ব্যাংক তালা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।