ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন

admin
February 1, 2020 9:42 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগ এলাকায় শত্রæতামূলকভাবে প্রতিবেশী একটি পরিবারকে হয়রানি করতে আদালতে মিথ্যে মামলা দায়ের ও বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রসুলপুর মেহেদীবাগ গ্রামের কাজী জিয়ারুল ইসলামের স্ত্রী মোছাঃ নাছরিন খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী একজন গাড়ি চালক। রসুলপুর মৌজায় ৫শতক সম্পত্তিতে স্বামী সন্তানদের নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। কিন্তু একই এলাকার মোর্তজা হোসেনের স্ত্রী মাহফুজা খাতুনের চক্রান্তে পড়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। পূর্ব শত্রæতার জের ধরে মাহফুজা খাতুন আমার ঘরের জালানার পাশে বাথরুমের হাউজ নির্মাণ করে দুই পাশ থেকে ২টি পাইপ হাউজের মধ্যে ঢুকিয়ে ফাঁকা করে রেখেছে। ফলে ওই বাথরুমের হাউজের দুর্গন্ধে আমাদের পক্ষে ওই বাড়িতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে ইতোমধ্যে আমার দুই মেয়ে এবং ভাড়াটিয়াদের শিশুরাও অসুস্থ হয়ে পড়েছে। এঘটনায় পৌরসভায় অভিযোগ করলে তাকে নোটিশ করা হয়। কিন্তু মাহফুজা খাতুন হাজির না হওয়ায় পৌরসভা আমাদের পক্ষে প্রতিবেদন দেয়। আমরা ওই কুচক্রী মাহফুজার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছি। তিনি মাহফুজা কর্তৃক দায়েরকৃত মিথ্যে মামলার দায় থেকে রক্ষা পেতে এবং নিজ বাড়িতে শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপফ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।