নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের উকশা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতায় রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । শনিবার (১ ফেব্রæয়ারী) বিদ্যালয়ের সভাপতি গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফজর আলী। উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবিরের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী শিক্ষক উজ্জ্বল বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অসিত বরণ মন্ডল। ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের ১০ম শ্রেণির ছাত্র মো: ঈছা, চন্দ্রেশ্বর হাউলী ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিশাত তাসনিম মালিহা বিজয়ী হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
