ঢাকাFriday , 31 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষক আটক

admin
January 31, 2020 9:08 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ক্বারী লিয়াকত আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামে। আটক শিক্ষক ক্বারী লিয়াকত আলী বেনেখড়ি গ্রামের মৃত ইউছুপ মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শার্শার বেনেখড়ি ফোরকানীয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী লিয়াকত আলীর বিরুদ্ধে এক ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। এক পর্যায় শার্শা থানায় হাজির হয়ে শিক্ষক ক্বারী লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতেই শিক্ষক ক্বারী লিয়াকত আলীকে আটক করেন। ছাত্রীর মা বলেন, গত ৩০ জানুয়ারি বুধবার তার মেয়েকে মাদ্রাসায় আটকে রেখে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মাদ্রাসার শিক্ষক ক্বারী লিয়াকত আলী। পরে ঘটনাটি সে তার মেয়ের মুখে শুনে শিক্ষক ক্বারী লিয়াকত আলীর কাছে যান। এ সময় শিক্ষক ক্বারী লিয়াকত আলী ঘটনাটি সত্য নয় বলে জানান। ছাত্রীর মা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামের কয়েক জনকে জানান। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, শিক্ষক ক্বারী লিয়াকত আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধারা ৯ এর ৪ এর (খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং ২২। তাং ৩০/০১/২০। আটক শিক্ষক ক্বারী লিয়াকত আলীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।