ঢাকাThursday , 30 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান

admin
January 30, 2020 8:52 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মহিলা মাদ্রাসার হলরুমে দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এস,এম. আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন সুপার মো: একরামুল কবির, প্রধান অতিথির সহধর্মিণী রোজিনা আক্তার, শিক্ষক বাবু শশাঙ্ক কুমার মন্ডল, অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, সুশান্ত বিশ্বাস বাবুলাল, শেখ নুরুজ্জামান টুটুল, জি,এম.সালাউদ্দীন, শিক্ষক মমতাজ উদ্দিন, শিক্ষক মো.আব্দুল হাই খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসার গভর্নিংবডির সদস্য বৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে দোয়া মোনাজাত করেন উক্ত মাদ্রাসার শিক্ষক মো.রেজাউল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক এ,বি,এম. আব্দুল মান্নান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।