ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

admin
January 29, 2020 8:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : নিউরোলজিষ্ট ডা. ফকরুল ইসলাম এর সহযোগিতায় সাতক্ষীরায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের নারকেলতলাস্থ কস্তুরি রেস্তোরার সামনে পৌর ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুবল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। নতুন করে জেঁকে বসেছে সাতক্ষীরায় শীত। অসহায় শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে নিউরোলজিষ্ট ডা. ফকরুল ইসলাম এর সহযোগিতায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিসেস সাবিহা হোসেন, ছাত্রলীগ নেতা মো. আজমীর হোসেন ফারিব, পৌর ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, আইন বিষয়ক সম্পাদক কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি সানাসহ ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।