শ্যামনগর অফিস: শ্যামনগরে এতিম ও নুরানী কিন্টার গার্ডেন এর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার জাহাজঘাটা মারকাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এসব কোরআন শরীফ বিতরণ করা হয়। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ জামান, সংস্থার সভাপতি মো: দবির উদ্দীন, সায়েব হোসেন বানিনি, মো: রভিনুর জামান সোহাগ, মহিবুল্লাহ, রাজু হোসেন, হাফেজ মো: মাহমুদুল ইসলাম, শরিফুল ইসলাম মুকুল, ফারুক শাহিন ফরিদুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, কামরুজ্জামান, রনি, বকুল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
