নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: এসো সকল বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হই এই শ্লোগানকে সামনে রেখে কোস্টাল এডুকেশন এন্ড ডায়ভার্সিটি ইমপ্রভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আটুলিয়া বিড়ালাক্ষী মহিলা মাদরাসা মিলনায়তনে সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিডিও শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. হাফিজুর রহমান, মো. আনিছুর রহমান, সদস্য মো. আশিকুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে আগামী ০১ (এক) বছরের জন্য শিরীন সীমা কে সভাপতি ও মো. রমজান হোসেন সাগর কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম. আবির হোসেন, সহ-সভাপতি মুজিবুল হক, সহ-সভাপতি এস এন. সুজন, সহ-সভাপতি রোকেয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, কোষাধ্যক্ষ ইয়াসির আরাফাত, দপ্তর সম্পাদক মৌসুমী খাতুন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল ওমরান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন নাহার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, কার্যকরী সদস্য আরিফুর রহমান লিংকন, শাম্মী আক্তার ও বাবু সানা।
