ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সভাপতি মো: আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ : পরমান্য মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর শ্যামনগর উপজেলা শাখা গঠন

admin
January 28, 2020 9:44 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : এক বছরের জন্য শ্যামনগর উপজেলায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সমাজের অসহায়,অসুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্য নির্মাতা জি.এম সৈকত গঠন করেন একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত স্বাক্ষরিত সাত সদস্য বিশিষ্ট উপজেলা শাখার অনুমোদন দেন। সভাপতি মো: আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ পরমান্য, সহ-সভাপতি মো: আশরাফ হোসেন, অর্থ সম্পাদক মো. আঃ হান্নান, নির্বাহী সদস্য তাপস কুমার জোয়ারদার, মো: মহিবুল্লাহ, মো: জাহিদ আনোয়ার। ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত বলেন ইতিমধ্যে তিনটি বিভাগীয় শাখা, ১৩ টি জেলা শাখা ও বাইশটি উপজেলা শাখা কমিটি গঠন করে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শ্যামনগরের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষে উপজেলা শাখা গঠন করা হলো। শ্যামনগর উপজেলা শাখা নবগঠিত কমিটির সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।