ঢাকাSunday , 26 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ

admin
January 26, 2020 10:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম নুর ইসলামসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে এ ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, কার্যকরী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দার আনিছুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।