শ্যামনগর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগরের ৩৯ নং উত্তর আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সরকারী নীতিমালা অনুসারে এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক পদে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬০ জন। উপস্থিত ভোটার সংখ্যা ২৩৪ জন। এ নির্বাচনে অভিভাবক (পুরুষ) পদে জয়ী হয়েছেন- ইয়াছিন কবীর (বই প্রতীক) ১৪৪ ভোট, শাহজাহান কবীর (কাঁঠাল প্রতীক) ১১২ ভোট পান। তাদের প্রতিদ্ব›দ্বী প্রার্থী মনিরুজ্জামান (ফুটবল প্রতীক) ১০২ ভোট ও মনিরুজ্জামান খোকন (ছাতা প্রতীক) ৮৭ ভোট পান। অভিভাবক সদস্যা (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন আসফিয়া খাতুন (আম প্রতীক) ১৪৩ ভোট, হোসনেয়ারা পারভীন (আনারস প্রতীক) ১২৩ ভোট পান। তাদের প্রতিদ্ব›দ্বী রেহানা সুলতানা রানী (তালা চাবি প্রতীক) ১০২ ভোট, শেফালী পারভীন (কুলা প্রতীক) ৬ ভোট পান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউপি সদস্য সাইফুল আলম, আনসার ভিডিপি মোস্তফা মাহমুদ আলী, সুপার. মাও. আশরাফ হুসাইন নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রী জানান, নির্বাচিত অভিভাবকদের নিয়ে যথাযথ বিদ্যালয়ের কমিটি গঠিত হবে।
