ঢাকাSaturday , 25 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ : স্বাগতিক পটুয়াখালী ও সাতক্ষীরা জেলা দল ১-১ গোলে ড্র

admin
January 25, 2020 10:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ এর ১ম লেগ সেমিফাইনাল খেলায় স্বাগতিক পটুয়াখালী জেলা ফুটবল দল ও সাতক্ষীরা জেলা দল ১-১ গোলে ড্র করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজেন এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ এর ১ম লেগ সেমিফাইনালে তুমুল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময়ের খেলায় কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলা ১-১ গোলে ড্র হয়। সাতক্ষীরা জেলা দলের পক্ষে মিয়ারাজ ১টি গোল করে। এসময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম বাবর আলী, আসাদুর রহমান আসাদ, হারু, লালন, মনির প্রমুখ। পটুয়াখালী জেলা স্টেডিয়ামে স্বাগতিক পটুয়াখালী জেলা দল ও সাতক্ষীরা জেলা দল ১ম লেগ সেমিফাইনালে ১-১ গোলে ড্র করায় করায় সাতক্ষীরা জেলা ফুটবল দলকে জেলাবাসী অভিনন্দন জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।