ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে নদী ও পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. আবুল হোসেন খোকন, শেখ শওকত আলী, মো. শফিকুর রহমান, মো. বাবলু হাসান, মো. রহমত আলী, মো. ফারুক হোসেন, মহসিনুল হাবিব মিন্টু, কাজী আজাদুর রশিদ বুলবুল, ইমারত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাফর আলী মোল্যাসহ নেতৃবৃন্দ।
ক্যাপশন : সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমানসহ নেতৃবৃন্দের সাথে নদী ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
