ঢাকাSaturday , 25 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ জরিমানা

admin
January 25, 2020 10:50 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। শনিবার (২৫ জানুয়ারি) তিনি এ অভিযান পরিচালনা করেন। এসময় তালা বাজার মেইন রোডে অর্পিতা টি-স্টল কে ১৮ বছরের নীচে শিশুর কাছে সিগারেট বিক্রির অপরাধে নগদ ৫,০০০/- টাকা জরিমানা করেন এবং তালা সরকারি কলেজ রোডে অরুনা বুক ডিপোকে গাইড বই বিক্রির অভিযোগে নগদ ২,০০০/- টাকা জরিমানা করেন। এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, চলমান এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং তালা সদর সহ বিভিন্ন এলাকায় এসবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।