চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে পানি উন্নয়ন বোর্ডের জমি জবর দখল করে অবৈধ পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আইনের কোন তোয়াক্কা না করে ঘুশুড়ী গ্রামের খোদা বক্সোর ছেলে আরিফ গাজী চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী ইঞ্জিন ভ্যান গ্যারেজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় করছে পাকা দোকান ঘর নির্মাণ কাজ। এ বিষয়ে আরিফ গাজীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওবাইদুল হক মল্লিক প্রতিনিধিকে বলেন, আরিফ গাজীকে নোটিশ করা সত্তে¡ও আইনি সকল বাধা উপেক্ষা করে দোকান ঘর নির্মাণ করছে। আগামী কাল তার বিষয়ে ব্যাবস্তা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে এলাকা বাসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
