ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রত্যেকটি সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে : জন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন

admin
January 24, 2020 11:05 pm
Link Copied!

সমীর রায় আশাশুনি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন- সুশিক্ষা ছাড়া কোন জাতি বড় হতে পারে না। তাই শুধু পাঠ্য পুস্তক নয়, প্রত্যেকটি সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে। শিশুর হৃদয়ে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। প্রত্যেককে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অলস জাতি কোন দিন উন্নতির শিখরে উঠতে পারে না। এই অলস শ্রেণির কিছু মানুষ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। তাদের থেকে দুরে থেকেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।সঠিক ইতিহাস তুলে ধরে শিশুদের জাতির পিতার প্রতি, জাতীয় পতাকার, জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে হবে। সকলে মিলে দেশের কাজ করলেই আমরা ক্ষুধা দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আশাশুনির দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদরাসার পক্ষে দুটি অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাঈন শওকত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকাইনা, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ওসি তদন্ত ইমারাত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা শহিদুর রহমান, তালা সমাজ সেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।