প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত’র শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার সকাল ৯টায় সিভিল সার্জন অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রা. ডা. কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মাহাবুবুর রহমান, সহ- সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, আব্দুল্লাহ আল মামুন, আশরাফ হোসেন, অপূর্ব মজুমদার, শফিকুল ইসলাম, জামিলুল বাশার, রফিকুল ইসলাম, অহিদুজ্জামান, এম এ হাসান, অনির্বাণ সরকার, রিপন ঢালী, মোস্তাক আহমেদ, আবু বককরসহ বিভিন্ন এলাকার সমিতির নেতৃবৃন্দ। এ সময় সিভিল সার্জন মানবতার সেবায় নিয়জিত থাকায় ধন্যবাদ জানিয়ে গ্রাম ডাক্তারদের যথাযথ রোগ নির্ণয় করা ও উপযোগী মানসম্মত ঔষধ ব্যবহার করার আহŸান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
