ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ ফুটবল খেলায় পিরোজপুর জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ এর তুমুল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ খেলায় পিরোজপুর জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে সাতক্ষীরা জেলা ফুটবল দল। সাতক্ষীরা জেলা দলের পক্ষে গোল করে মিয়ারাজ ও সুমন ১টি গোল করে। এসময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, আবুল কাশেম বারর আলী, আসাদুর রহমান আসাদ, হারু, লালন, মনির প্রমুখ। আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ ফুটবল’র সেমিফাইনালে মুখো-মুখি হবে সাতক্ষীরা জেলা দল বনাম পটুয়াখালী জেলা দল এবং আগামী ২৮ জানুয়ারি সাতক্ষীরা স্টেডিয়ামে সেমিফাইনালে মুখো-মুখি হবে পটুয়াখালী জেলা দল বনাম স্বাগতিক সাতক্ষীরা জেলা দল। পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠায় সাতক্ষীরা জেলা দলকে জেলা বাসী অভিনন্দন জানিয়েছে।
