ঢাকাWednesday , 22 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

admin
January 22, 2020 10:16 pm
Link Copied!

পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের সহকারী শিক্ষক গৌর চন্দ্র পাল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এসএস মাধ্যমিক বিদ্যালয় ও দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল দল। এতে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণবাদ’র সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।