বল্লী প্রতিনিধি: সাতক্ষীরার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’র পক্ষ থেকে নবাগত সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার (২২শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নবাগত সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সংগঠনটির চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত কে তাদের সংগঠনের কার্যক্রম ও সাতক্ষীরার স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। নবাগত সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’কে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফিরোজ শাহ, সুজিত দত্ত, আব্দুল মোমিন, আব্দুর রউফ, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদ, তৌফিক হাসান, তমা সরকার, সাবরিনা পপি ও শিরিনা খাতুন প্রমুখ।
