ঢাকাWednesday , 22 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

admin
January 22, 2020 10:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ রায়হান সানা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালি গ্রামের রেজাউল সানার ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক রুপক কুমার সাহা জানান, বুধবার (২২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার তারালী ইউনিয়নের জনৈক মোহাম্মদ আলীর বাড়ির এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩৮ পিস ইয়াবাসহ রায়হান সানাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।