ঢাকাTuesday , 21 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন

admin
January 21, 2020 10:09 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: জেলার মডেল শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. মো: হুসাইন শাফায়াত। মঙ্গলবার (২১ জানুয়ারি ) বেলা ১টায় পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ তাকে দেবীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। সকল কার্যক্রম দেখে তিনি খুশি হয়ে সকলকে প্রশংসিত করেন এবং জেলার সকল কমিউনিটি ক্লিনিকে এ ক্লিনিকের কার্যক্রম সম্প্রসারণ করার জন্য পরিদর্শন বহিতে পরামর্শ প্রদান করেন। এসময় তিনি ব্যাসকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এবং ক্লিনিক কর্তৃপক্ষের বাস্তবায়নে ভেষজ গাছের প্লট দেখেন এবং প্রশংসা করেন। পনি দর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা- ডা. অজয় কুমার সাহা, কালীগঞ্জের প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শেখ আকছেদুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আশিক এলাহী, পরিবার কল্যাণ সহকারী নাজমা পারভীন সহ ক্লিনিকে আগত রোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।